চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জিল্লুর রহিম কলেজের অধ্যক্ষ কমল কৃষ্ণ সাহা।
বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান খাঁন, জেলা পরিষদের সদস্য মো. বেলায়েত হোসেন, স্থানীয় দৈনিক মুক্তবাঙালী পত্রিকার সম্পাদক কামালুর রহিম সমর, মান্দারী সোসাইটি মার্কেটের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাহিদুর রহিম, বিজয় টিভির জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি অহিদ মিয়া, দৈনিক অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি রাকিব হোসেন আপ্র, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন, মান্দারী বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান ফয়সাল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল হক মনিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
দৈনিক ভোরের ডাক পত্রিকা যেন আগামীতেও দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করে সেই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।




