× Banner
সর্বশেষ
নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৭৪ পিস পন্ডস ফেইস ওয়াশ আটক বেনাপোল সিমান্ত থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে ৪,৩৭৪ টাকা

নিজেই পোস্টার অপসারনে নেমেছেন ভাইস চেয়ারম্যান প্রেমসাগর

admin
হালনাগাদ: বুধবার, ২০ মার্চ, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিবেদক:  উপজেলা নির্বাচন উপলক্ষে টানানো হয় হাজার হাজার প্রচারণা পোস্টার। তবে নির্বাচন শেষে হওয়ার দুইদিনের মাথায় আজ বুধবার নিজের পোস্টার নিজেই সরিয়ে নেয়ার কাজ শুরু করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। তিনি এবার টানা ২য় বারের মতো শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল শহরের কলেজ সড়ক থেকে খুঁটির সাথে টাঙ্গানো নিজের পোস্টার কাঁচি দিয়ে কেটে পোস্টার অপসারণের কাজ শুরু করেন তিনি। এ কাজে তার সমর্থরা নিয়োজিত রয়েছে তার।

শহরের ব্যবসায়ী তুষার দেব বলেন, শহরের অনেক জায়গায় প্রার্থীদের পোস্টারগুলো এখনো লাগানো রয়েছে। সবপ্রার্থী মিলে তাদের পোস্টারগুলো খুলে ফেলতো তাহলে ভালোই লাগতো। নির্বাচন শেষ এখন এই পোস্টারের কোন দরকার নেই। এগুলো শহরের সৌন্দর্য নষ্ট করে।

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা বলেন, “জয় পরাজয় বড় কথা নয়। সমৃদ্ধ ও সুন্দর শ্রীমঙ্গল উপজেলা গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। নির্বাচনের প্রচারণার জন্য আমার নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টারগুলো লাগিয়েছিল।”

তিনি আরো, “এখন যেহেতু নির্বাচন শেষ তাই আমি নিজেই আবার আমার কর্মীদের নিয়ে মাঠে নেমেছি। উপজেলাকে সুন্দর কওে তুলতে এসব পোস্টার অপসারণ করার কাজ করছি। আমি আমার পোস্টার খুলছি। সব প্রার্থীদেন কাছে অনুরোধ জানাচ্ছি তারাও যেন তাদের পোস্টার খুলে ফেলে। তাতে শহরসহ উপজেলার সৌন্দর্য রক্ষা পাবে।”


এ ক্যটাগরির আরো খবর..