× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

চীনের প্রেসিডেন্টের সফরে ২৫টির বেশি চুক্তি

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে মধ্যে ২৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই  হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী। গতকাল বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভৌত অবকাঠামো, সড়ক-সেতু, রেল যোগাযোগ ও জলপথে যোগাযোগ, কৃষিসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা গভীর হবে। সমুদ্র সম্পদসহ দুর্যোগ মোকাবেলা, জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতা নতুন ক্ষেত্র সংযোজন হবে।

শুক্রবার দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন জিনপিং। তিন দশক পর এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। এই সফরে ৪০ বিলিয়ন ডলারের ঋণচুক্তি হতে পারে বলে আশা করছেন মন্ত্রীরা।

৩০ বছর পর চীনা প্রেসিডেন্টের এই সফরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক নেতৃত্বের আস্থার প্রতীক হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে ঐতিহাসিক নবযাত্রার সূচনা হবে বলে মনে করছে সরকার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শি জিনপিংকে বিমানবন্দরে রাষ্ট্রীয় স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে বিমান বাহিনীর দুইটি জেট চীনা নেতার বিমানকে পাহারা দিয়ে নিয়ে আসবে। বিমানবন্দরে পৌঁছনোর পর ২১ বার তোপধ্বনির পর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চীনের প্রেসিডেন্টের সঙ্গে  রাষ্ট্রপতি এবং স্পিকার বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন জিনপিং। তার সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..