কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ
ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ করা হয়েছে।
আজ সোমবার স্থানীয় কলেজ মাঠে ​কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপি নেতা মো: ফায়েকুজ্জামান নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এই ফুটবলগুলো বিতরণ করেন।
​ক্রীড়া সামগ্রী বিতরণকালে মো: ফায়েকুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে মাঠমুখী করা জরুরি।” তিনি আগামী দিনেও যুবসমাজ ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
​এ সময় ছাত্রদলের কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ শাখার সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাধুলার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।