দেশের উন্নয়ন অব্যাহত রাখতে দলীয় ঐক্য বজায় রাখতে হবে -প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে দলীয় ঐক্য বজায় রাখতে হবে -প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে  দলীয় ঐক্য বজায় রাখতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। বলেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

প্রতিমন্ত্রী আজ যশোরের মণিরামপুর পৌর চত্বরে মণিরামপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলার বিভিন্ন উন্নয়নের বর্ণনা করে প্রতিমন্ত্রী বলেন, মণিরামপুর পৌরসভা নির্বাচনের মাধ্যমে উপজেলায় দৃশ্যমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। এর ফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মমর্যাদাপূর্ণ ও উন্নয়নশীল যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন মণিরামপুরকে তার একটি মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তৃতা করেন যশোর জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, অ্যাড. বশির আহমেদ খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  কামরুজ্জামান কামরুল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।