× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

সরকারি এমএম কলেজ অধ্যক্ষের নামে চাঁদাবাজির মামলা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
এমএম কলেজ

যশোর প্রতিনিধি: যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শেখ আবুল কাওসারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে আদালতে মামলা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর)  শহরের শংকরপুরের বাসিন্দা ও কলেজের অস্থায়ী কর্মচারী (দৈনিক হাজিরা) মিজানুর রহমান এই মামলা করেছেন। যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন অভিযোগটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শেখ আবুল কাওসার বলেন, প্রতিষ্ঠানের শৃংখলা বজায় রাখার স্বার্থে আমি চেয়েছি তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হোক। এজন্য আমি ক্ষমা করিনি। নিজেকে বাঁচাতে মিজানুর চাঁদা দাবির সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এনেছে ।
বাদী মিজানুর রহমানের অভিযোগ, তিনি সরকারি এমএম কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী। কলেজের দক্ষিণগেটের গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। গত ৯ জুলাই দর্শন বিভাগের অফিস সহায়ক মুজিবর রহমানের সাথে বাকবিতন্ডা হয়। এঘটনায় মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করা হয়। ২২ জুলাই মুজিবর রহমানের সাথে তার মীমাংসা হয়। তদন্ত কমিটির কাছে মীমাংসার বিষয়টি লিখিত আকারে দেয়া হয়। যা তদন্ত কমিটির প্রতিবেদনে মুজিবর রহমান তাকে ক্ষমা করে দিয়েছে উল্লেখ করা হয়।
তারপর অধ্যক্ষ মিজানুরের চাকরি ফিরিয়ে না দিয়ে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তিনি তার উপর ক্ষিপ্ত হন। এরপর অধ্যক্ষের পা ধরে ক্ষমা চেয়ে চাকরি ফেরত চাইলে তিনি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে চলে যান। মাটিতে পড়ে অসুস্থ হয়ে যান। চিকিৎসা শেষে তিনি আদালতে এই মামলা করেছেন।
অভিযোগ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রফেসর শেখ আবুল কাওসার আরও বলেন, দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী (অস্থায়ী) মিজানুর রহমান দক্ষিণগেটে দারোয়ান হিসেবে কর্মরত অবস্থায় দর্শন বিভাগের পিয়ন (স্থায়ী) মুজিবর রহমানকে পিটিয়ে জখম করেছে। তার শারীরিক অবস্থা গুরুতর। এখনও সুস্থ হতে পারেনি। এঘটনায় মিজানুরকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান সরোওয়ার্দীকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়। কমিটির প্রতিবেদন এখনো পাইনি। এরমধ্যে মিজানুর ক্ষমা চেয়ে চাকরি ফিরিয়ে দেয়ার দাবি করেছে। কলেজে এসে অসুস্থতার নাটকও করেছে।


এ ক্যটাগরির আরো খবর..