সয়াবিন তেলের দাম কমার ঘোষণা

সয়াবিন তেলের দাম কমার ঘোষণা

ঈদের পরই প্রতি লিটারে ১০ টাকা বাড়িয়ে আজ আবার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে খোলা তেলের দাম ২ টাকা কমার ঘোষণা দিল বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, খোলা সয়াবিন তেলের লিটার ১৪৯ টাকা থেকে ১৪৭ টাকায় কমিয়ে আনা হয়েছে। তবে বোতলের এক লিটার সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা থেকে বাড়িয়ে ১৬৭ টাকা করা হয়েছে। এতে ভোক্তাদের অতিরিক্ত গুনতে হবে ৪ টাকা। আগামীকাল থেকে এই দাম কার্যকর হবে।

বোতলের সয়াবিনের দাম আগের চেয়ে বেড়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিলেও তার আগে ট্যারিফ কমিশন, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন তারা।

গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা করার প্রস্তাব দেয় সরকারকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।