কালীগঞ্জের সর্বাধিক ২৪ মামলা ও ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সম্রাজ্ঞী লাভলী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ কালীগঞ্জের বহুল আলোচিত নারী মাদক ব্যবসায়ী লাভলী বেগম। নারী হলেও সে এ উপজেলার মধ্যে সর্বাধিক ২৪ টি মামলার আসামী। আদালতের এক রায়ে তার ৩২ বছরের সাজাও হয়েছে। কিন্তু আইনের বেড়াজালে তাকে আটকে রাখা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে দায়েরকৃত সবকটি মামলায় মাদক সংশ্লিষ্ট। কালীগঞ্জ ও জেলা প্রশাসন ছাড়াও সর্বশ্রেনীর মানুষের কাছে লাভলী মাদক সম্রাঞ্জী নামেই বেশি পরিচিত।

পুলিশ, র‌্যাব, ডিবি ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের হাতে একাধিকবার সে আটক হয়ে জেলে গেলেও জামিনে ফিরে এসে একই কাজ করত। সর্বশেষ ওইসব মাদকের মামলায় আদালত তাকে ৩২ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠালেও বেশিদিন আটকে রাখতে পারেনি। সম্প্রতি উচ্চ আদালতে জামিন পেয়ে জেল থেকে মুক্ত হয়ে সে আবারো শুরু করে মাদক ব্যবসা। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সে আবারো এক হাজার পিচ ইয়াবা সহ কালীগঞ্জ পুলিশের হাতে আটক হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, লাভলী একজন আলোচিত মাদক সম্রাজ্ঞী। শহরের আড়পাড়া গ্রামের নাসির আলির স্ত্রী লাভলী এ উপজেলার মধ্যে সর্বাধিক ২৪ টি মাদক মামলার আসামী। আদালতে ৩২ বছরের সাজায় জেলে গেলেও সম্প্রতি জামিনে মুক্ত হয়ে আবারো শুরু করে মাদকের ব্যাবসা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মঙ্গলবার রাতে শহরের আড়পাড়া থেকে ১ হাজার পিচ ইয়াবা সহ তাকে আটক করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।