শেখ হাসিনার সত্য ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে -ওবায়দুল কাদের

আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মির্জা ফকরুলের বক্তব্যের পরিপেক্ষিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সত্য ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, আসলে প্রধানমন্ত্রী সত্য কথা বলেছেন, সত্য কথা বলা এবং ভুলভ্রান্তি স্বীকার করার সৎ সাহস আমাদের প্রধানমন্ত্রীর আছে।

আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর ভাষণের সবকিছু এই পরিসরে বলা সম্ভব নয়। উনি যে বিষয়গুলো বলা দরকার সেগুলো বলেছেন। যেমন দুর্নীতি নিয়ে বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতিবাজ যে-ই হোক, যত শক্তিশালী হোক তাকে ছাড় দেয়া হবে না। দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু করেছেন সেটা অব্যাহত থাকবে। তিনি বলেছেন, আমি আপনাদের হয়ে থাকতে চাই। তার মানে আপনাদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে আমি আছি।

Share this news

admin
Reporter

admin

Click the reporter name to read more stories.

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।