× Banner
সর্বশেষ
দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে – স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে – শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই – তথ্যমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রকৌশলীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে – আইনমন্ত্রী

বন্ধুত্বের মৈত্রী বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

ঢাকা: “বন্ধুত্বের মৈত্রী বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। বন্ধুত্বের বন্ধনের মাঝে কোন ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ আলাদা বিভাজন করা যায় না। নিজেকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পরিচয়ে পরিচিত না করে মানুষের পরিচয়ে পরিচিত করতে হবে। মৈত্রীর বন্ধন যেন ধর্মীয় চিন্তা-চেতনায় পৃথক না হয়ে যায়”। বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
‌‌
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর কাউন্সিল হলে আস্থা-৯৩ ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী বন্ধু উৎসব ২০২১ এর উদ্বোধন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আস্থা-৯৩ ফাউন্ডেশনের সভাপতি টি এইচ এম জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন,  “বন্ধুত্বের উচ্ছ্বাসের মধ্যে দেশাত্মবোধ, দুর্নীতি বিরোধী মানসিকতা, নৈতিকতা এবং মূল্যবোধকে জাগ্রত করে রাখতে হবে। যে মানুষের ভেতরে স্বচ্ছতা নেই, একাগ্রতা নেই, নিষ্ঠা নেই, অধ্যাবসায় নেই, সে মানুষের জীবন সফল  হতে পারে না”।

তিনি আরো বলেন, “চিত্তের বিত্তবানরাই আসল ধনী। বাইরের প্রাচুর্য, অর্থ, দালান-কোঠা দিয়ে কোনদিন আসল ধনী হওয়া যায় না। এজন্য সন্তানে বিনিয়োগ করা প্রয়োজন। যাতে সন্তান আদর্শ মানুষ হতে পারে। যাতে তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটে”।

মন্ত্রী আরো বলেন, “মানুষের মধ্যে দুটি প্রবৃত্তি কাজ করে। তার একটি মনুষ্যত্ব, অপরটি হচ্ছে পশুত্ব। সমাজের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে”।


এ ক্যটাগরির আরো খবর..