সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে কেয়ার ফান্ডস পরিবার

সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে কেয়ার ফান্ডস পরিবার
সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে ‘কেয়ার ফান্ডস পরিবার’। দিনমজুর, গরিব-দুঃখী, অসহায়, হিজড়া, প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বীও আত্মনির্ভরশীল করার জন্য সংগঠনটি সর্বদা অঙ্গীকারবদ্ধ।
অরাজনৈতিক ,অসাম্প্রদায়িক সামাজিক ও সাংস্কৃতিক এই সংগঠনটি শোকের মাসে বাংলা রাখাল রাজা, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উপলক্ষ করে স্যার সলিমুল্লাহ এতিমখানার এতিমদের মাঝে খাবার ও একটি ওয়াশিং মেশিন বিতরণ করেছে। পাশাপাশি রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় হিজড়াদের  খাবার বিতরণ করেছে।
এ প্রসঙ্গে সংগঠনটির সিইও নাসরিন লিপি বলেন-‘ যারা সমাজে বৃত্তশালী আছেন তারা যদি সবাই এভাবে অসহায় গরিব দিনমজুর পাশে আসেন তাহলে আমাদের রাষ্ট্র সুখী ও সমৃদ্ধ হবে। আমরা আরো কাজ করে যেতে চাই এবং আমাদের আরো অনেক পরিকল্পনা ও রয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন- সিরিল শিকদার, জুটন চন্দ্র দাস, মো: সাইদুর রহমান, মো: জিহান আহমেদ এবং এম এ আমিন আরিয়ানসহ অন্যন্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।