× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পানিতে ডুবে বৃদ্ধ নারীর মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধ নারীর মৃত্যুর হয়েছে।  নিহত মুক্তোবির নেছা (৭৫) উপজেলার মধ্যম সুন্দলপুর গ্রামের আরিফ মিয়ার বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম সুন্দলপুর গ্রামের আরিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন মুক্তোবির নেছা । তার স্বজনেরা নিখোঁজ হওয়ার পর একাধিক স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধ্যান পায়নি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভিকটিমের নিজ মেয়ে বাড়ির পার্শ্বে আরিফ মিয়ার পুকুরের ঘাটলার পানিতে মায়ের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। ইতিপূর্বে সে একাধিকবার বাড়ি বের হয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..