ঝিনাইদহ কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া এলাকা থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাল মন্ডল নামের এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলমের নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি দল উপজেলার দুলাল মুন্দিয়া এলাকায় অভিযান চালায়। এসময় ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আলাল মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

সে উপজেলার খামার মুন্দিয়া গ্রামের আব্দুল আজিজ মন্ডলের ছেলে। পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।