চট্টগ্রামে পেশাদার ছিনতাইকারীর ৬ সদস্য আটক

রাজিব শর্মা,চট্টগ্রাম: নগরীর ডবলমুরিং থানার জাম্মুরী মাঠ থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের মনির গ্রুপের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছেন নগর গোয়েন্দা পুলিশ।

গতকাল মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ছোরা, ১টি চাপাতি ও ১টি পিস্তলের মতো ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়েছে।

আটক ছিনতাইকারীরা হলেন মো. রবিন (১৯), মিজানুর রহমান মিজান (২২), মো. বেলাল (২২), মো. হেলাল (২৫), মো. আলী (২৮) ও দেলোয়ার হোসেন দেলু (৩৪)।

এ ব্যাপারে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (বন্দর জোন) মো. কামরুজ্জামান বলেন, মনির গ্রুপের সদস্যরা সাধারণত হুণ্ডির টাকা ছিনতাই করে। টার্গেট অনুযায়ী হুণ্ডির টাকা বহনকারীকে ধরে বড় অংকের টাকা ছিনতাই করে তারা। ছিনতাইকারীরা রিয়াজউদ্দিন বাজার, তিনপুলের মাথা, নিউমার্কেট, স্টেশন রোড, কদমতলী এলাকায় অবস্থান করেন। সংঘবদ্ধভাবে ছোটখাটো ছিনতাই তারা করে না।

তিনি বলেন, আটক দেলোয়ারের বিরুদ্ধে ৬টি মামলা আছে। মিজান, হেলাল ও আলীর বিরুদ্ধে ১ করে মামলা আছে। তবে মূল হোতা মনিরকে আমরা এখনো ধরতে পারিনি। তাকে ধরতে অভিযান চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।