× Banner
সর্বশেষ
বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল – প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদ মন্ত্রী

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক‘র উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট এ্যান্ড জাস্টিসের সহযোগিতায়  বৃহস্পতিবার( ২৫ জুন)সকালে উপজেলার কলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সিএসও সদস্যদের নিয়ে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়।

অগ্রযাত্রা প্রকল্পের আওতায়  মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতা প্রাপ্ত কৃষানী শংকরী রানীর সভাপতিত্বে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম ও ইউনিট ম্যানেজার মননজয় মন্ডল সংলাপের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন।

বারসিকের এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর ফজলুল হকের সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সবুজ সংহতির উপজেলা সদস্য  শিক্ষক রনজিৎ কুমার বর্মন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, গাবুরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাব উজ-জামান, পদ্মপুকুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কার্তিক চন্দ্র সরকার।

উক্ত সংলাপে স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে সিএসও সভানেত্রী আসমাউল হুসনা, দেবশ্রী রানী, আজমুন্নাহার কুইন,  চন্দনা রানী, রিতা রানী, প্রভাতী রানী, স্বপ্না রানী আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানের সভাপতি শংকরী রানী বলেন, আজকের এই সংলাপরে মাধ্যমে সরকারী কৃষি অধিদপ্তরের সাথে পারস্পারিক যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি হয়েছে। একই সাথে সরকারী কৃষি অফিসের বিভিন্ন সেবা সহজে স্থানীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠী পাবে।

সংলাপে বক্তারা বিষ মুক্ত ফসল উৎপাদন, জৈব পদ্ধতির ব্যবহার বৃদ্ধি জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ব্যবহার ও স্থানীয় কৃষি অভিযোজন চর্চার উপর গুরুত্ব আরোপ করেন।


এ ক্যটাগরির আরো খবর..