সমকাল ভলিবল দল চ্যাম্পিয়ন কালীগঞ্জে ৪ দলের ভলিবল টুনামেন্ট ২০১৯ অনুষ্টিত

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহ কালীগঞ্জে ভলিবল টুনামেন্ট ২০১৯ এর জমজমাট ফাইনালে সমকাল ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার বিকালে সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে অনুষ্টিত ফাইনাল খেলায় মিট লাইট এলিকো ভলিবল দলকে ২ – ১ গেমের ব্যাবধানে হারিয়ে সমকাল ভলিবল দল চ্যাম্পিয়ন হয়। এ নিয়ে সমকাল দল পর পর দু’বছর এ টুনামেন্টে চ্যাম্পিন হওয়ার গৌরব অর্জন করল।

ক্রীড়া ফেডারেশন ও বন্ধু মহলের আয়োজনে ৪ দলের অংশগ্রহনে এ টুনামেন্টে আরো দুটি দল ছিল- ৪ জি ফ্যাশন ভলিবল দল ও শিউলি ফার্নিচার ভলিবল দল। ফাইনাল খেলা শেষে বিজয়ী সমকাল দলের স্পন্সর সাংবাদিক জামির হোসেন ও তার দলের ক্যাপ্টেন সহ খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রপি প্রদান করা হয়।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ- সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য ও সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানাস আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক সংবাদের প্রতিনিধি সাবজাল হোসেন, ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা আছাদুজ্জামান মুকুল, ওবাইদুল হক মেহেদী, কামরুজ্জামান রাজু, কাজল আনোয়ার ও আশরাফুজ্জামান রাবুল সহ অন্নান্য কর্মকর্তাবৃন্দ। খেলার রেফারির দায়িত্বে ছিলেন, রতন কুমার ও ছবুর হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।