নিয়ন্ত্রণে এসেছে গুলশানের আগুন

রাজধানীর গুলশানে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বললেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেজর শাকিল নেওয়াজ।

শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর শাকিল নেওয়াজ এ কথা বলেন।

শাকিল নেওয়াজ জানান, আগুনে কোনো হতাহত হয়নি। তবে তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না বলে জানান তিনি।

মেজর শাকিল বলেন, এর আগে যখন এই মার্কেটে আগুন লাগে (২০১৭ সালের ৩ জানুয়ারি) তখন আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। বর্তমানেও যেখানে আগুন লেগেছে, তার আশপাশে আগুন নেভানোর কোনও ব্যবস্থা নেই। পানির স্বল্পতার কারণে ধীরে ধীরে কাজ করতে হয়েছে।

তিনি জানান, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেয়া হবে। ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যারাও।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।