× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

সদরঘাট লঞ্চ টার্মিনাল ফল ব্যবসায়ীদের দখলে যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ

admin
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০১৬

মোঃ আবুল হোসেনঃ পুরান ঢাকার ঐতিহ্যবাহী সদরঘাট লঞ্চ টার্মিনাল ফল ব্যবসায়ীরা ফলের পসরা সাজিয়ে বসেছে। দেখে মনে হচ্ছে এ যেন ফল ব্যবসার প্রাণকেন্দ্র। সাইকেল মাঠ ১০-১১-১২নং পন্টুন গেট থেকে ঢুকে ডান দিকের গলিতে চলতে গেলে দেখা যায় ফল ব্যবসায়ীরা ফলের টুকরির স্তূপ জমিয়ে রেখেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এখানে একটি ফলের আড়ৎ ঘর। নোংরা পরিবেশ বিরাজ করছে এখানে।

একটু সামনে এগোলেই দেখা যায় ভিআইপিদের জন্য গেট। সিঁড়ি দিয়ে চলাচল করতে গেলে তাতেও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। কারণ সেখানেও ফল ব্যবাসয়ীরা তাদের টুকরি নিয়ে বসে আছে ফল ব্যবসা করার জন্য। লঞ্চঘাটে আনসার ক্যাম্প ও পুলিশ ফাঁড়ি থাকার পরও কেমন করে ফল ব্যবসায়ীরা টার্মিনাল দখল করল ভুক্তভোগী যাত্রীরা এ পরিস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করে!

অবিলম্বে সদরঘাট টার্মিনালের যানজট দূর করা এবং সুন্দর পরিবেশ তৈরি করে যাত্রীরা যাতে নির্বিঘে চলাচল করতে পারে সে জন্য নৌপরিবহণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এই রুটে চলাচলরত যাত্রীরা।


এ ক্যটাগরির আরো খবর..