× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

সকল প্রাথমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড চালু করা হবে -প্রাথমিক ও গণশিক্ষা সচিব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ সাধনের জন্য আগামী বছর থেকে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড চালু করা হবে। গণিত অলিম্পিয়াড প্রয়োগ কৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করা হবে। ইতোমধ্যে পাইলটিং পদ্ধতিতে দেশের ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড চালু করা হয়েছে। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ আকরাম-আল-হোসেন।

আজ সারা দেশে ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গণিত অলিম্পিয়াড প্রয়োগ কৌশলের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই’ শীর্ষক প্রকল্পের আওতায় মাগুরা জেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এসব কথা বলেন।

আকরাম-আল-হোসেন বলেন, এই প্রকল্পের আওতায় ১৭ জেলার ১৭ উপজেলায় ৮০টি বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষককে ৩ দফায় ১২ দিন করে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য একটি করে গণিত অলিম্পিয়াড উৎসব আয়োজন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই-এর ই-লার্নিং স্পেশালিস্ট ফারুক আহমেদ-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..