অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ -আইনমন্ত্রী

গত এক দশকে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। শক্তিশালী নেতৃত্ব, সুশাসন, সঠিক উন্নয়ন পরিকল্পনা, স্থিতিশীল সরকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করে তুলেছে। বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত ‘ডুইং বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। আন্তর্জাতিক ফিন্যান্স কর্পোরেশন এন্টারপ্রাইজ সিঙ্গাপুর এবং ইনফ্রাস্টাকচার এশিয়া এ কর্মশালার আয়োজন করে।

মন্ত্রী বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখন অনুকূল ভূমিতে পরিণত হয়েছে। দেশে বিনিয়োগের পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে এখন জিডিপির ৩১ শতাংশে দাঁড়িয়েছে। বেসরকারি বিনিয়োগে আগের দশকের তুলনায় পাঁচগুণ বৃদ্ধি পেয়ে ৭০ দশমিক শূন্য ৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

আনিসুল হক বলেন, পিপিপির ভিত্তিতে বাংলাদেশ এখন বিশ্বের ত্রিশতম বৃহত্তম অর্থনীতির দেশ এবং উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়গে উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগের পরিবেশ উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সার্ভিস আইন বিনিয়োগকারীগণ ব্যবসা শুরু করার আগে যে সব সমস্যার সম্মুখীন হন তা দূর করতে সহায়তা করছে। এখানে ব্যবসা-বাণিজ্যকে সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে সরকার ২০১০ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইনও কার্যকর করেছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।