× Banner
সর্বশেষ
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আটক থাই জাহাজের বিষয়ে মৎস্য প্রতিমন্ত্রী ও থাই রাষ্ট্রদূতের বৈঠক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

বাংলাদেশের জলসীমায় গত ২১ আগস্ট অবৈধভাবে প্রবেশকারী দুই থাই জাহাজ ও থাই ক্রুদের বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ও থাই রাষ্ট্রদূত Arunrung Phothong Humphreys বৈঠক অনুষ্টিত।

আজ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ও থাই রাষ্ট্রদূত Arunrung Phothong Humphreys এর মধ্যে প্রতিমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী থাই ক্রুদের দ্বারা পরিচালিত মার্চেন্ট জাহাজ দু’টিকে ফিশিং জাহাজ বলে পরিচয় দিয়ে বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে প্রবেশের বিস্তারিত তথ্য রাষ্ট্রদূতকে অবহিত করেন। জাহাজ দু’টি মেরামতের নামে মিথ্যা তথ্য প্রদানের মধ্যমে কর্ণফুলী নদীতে প্রবেশের পর বর্তমানে চট্টগ্রামের কন্টিনেন্টাল মেরিন ফিশারিজের জেটিতে অবস্থান করছে। থাই রাষ্ট্রদূত জাহাজের কাগজপত্র-সহ ক্রুদের ব্যাপারে প্রকৃত ঘটনা জানতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, থাই ক্রুরা নিজেদের পরিচয় জানাতে কিংবা পাসপোর্ট প্রদর্শনে অস্বীকৃতি জানানোর ফলে জাহাজ ও তাদের সম্পর্কে পরিষ্কার তথ্য এখনো জানা যাচ্ছে না। জাহাজ দু’টি প্রকৃত নাম বদল করে ভুয়া নামে বাংলাদেশে ঢোকে। পোর্ট ক্লিয়ারেন্স অনুযায়ী ২৬ আগস্ট বাংলাদেশ ত্যাগ করে তাদের কম্বোডিয়ায় যাওয়ার কথা ছিল। তাই প্রকৃত ঘটনা উদ্ঘাটনে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কাজ করছে, যার রিপোর্ট শিগগির পাওয়া যাবে।

থাই রাষ্ট্রদূত ক্রুদের সাথে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে প্রতিমন্ত্রী তাঁকে সর্বোতভাবে সহায়তার আশ্বাস দেন। থাইল্যান্ড বন্ধুপ্রতীম দেশ হওয়ায় ক্রুদের এখনো আইনের আওতায় আনা হয়নি এবং তাদের ওপর কোনো রকম শারীরিক বা মানসিক চাপ প্রয়োগও করা হয়নি বলে রাষ্ট্রদূত জানান।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, তৌফিকুল আরিফ (ব্লু-ইকোনমি), যুগ্মসচিব অসীম কুমার বালা, মাহবুবা পান্না, শ্যামল চন্দ কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন। থাই রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার।


এ ক্যটাগরির আরো খবর..