সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
বীর মুক্তিযোদ্ধা, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ এক শোক বার্তায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যেদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী আরো বলেন, আকবর হোসেন পাঠান ফারুক-এর মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গণে অপূরণীয় শুন্যতা সৃষ্টি হয়েছে।দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমন্ডলে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।