আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া, আখানগর ইউনিয়নের গুঞ্জরহাট সংলগড়ব ঝাড়গাঁও গ্রামে, চন্ডিপুর গ্রামে, ফেনির সোনাগাজির বগাদানা ইউনিয়নের আলায়ারপুর গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ী-ঘরে অগ্নিসংযোগ, সিরাজগঞ্জ ও শরিয়তপুরের কালীবাড়ীতে মন্দির ভাংচুর এর প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্তৃক জাতীয় প্রেসক্লাবের সামনে আজ ২৫ ডিসেম্বর বিকেলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মিলন কান্তি দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখের, সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, বিপ্লব কুমার দে, রজত কুমার সুর রাজু, কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু প্রমূখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, খ্রিস্টান এ্যাসোশিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী, যুব ঐক্য পরিষদের অন্যতম সভাপতি রাহুল বড়ুয়া ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস বল।
বক্তারা, এ ধরনের ঘটনার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও নিন্দা জানান এবং দুস্কৃতকারীদের রিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানান। একই সাথে বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়কে জাতীয় নির্বাচনে সাহসের সাথে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আহবান জানান।





