গৌরনদী (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও ২০১৯ সালের কার্যকরী পরিষদের নির্বাচন মঙ্গলবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ আহছান উল্লাহ (দৈনিক মানবকন্ঠ) সভাপতি ও এস এম জুলফিকার (দৈনিক আমাদেরসময়) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গৌরনদী প্রেসক্লাবের বিদায়ী সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় বিদায়ী সম্পাদক এম. আলম গত বছরের আয়-ব্যায়ের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
প্রেসক্লাব সুত্রে জানাগেছে, গৌরনদী প্রেসক্লাবের ২০১৯ সালের ৬ সদস্যের কার্যকরী পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
নির্বাচিতরা হলেন-সভাপতি-মোঃ আহছান উল্লাহ (দৈনিক মানবকন্ঠ), সহ-সভাপতি-বিশ্বজিত সরকার বিপ্লব (দৈনিক ভোরের ডাক/দৈনিক সংবাদ প্রতিদিন), সাধারন সম্পাদক-এস এম জুলফিকার (দৈনিক আমাদেরসময়) সহ সাধারন সম্পাদক-নারগিস সুলতানা (দৈনিক বঙ্গজননী/নিউজ এডিটর সবুজ বাংলা), কোষাধ্যক্ষ-আমিন মোল্লা (দৈনিক কালের কন্ঠ), দপ্তর সম্পাদক- আমিনা আকতার সোমা (দৈনিক দিনকাল)। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোঃ মহিউদ্দিন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।



