শ্বশুরের বটির কোপে জামাই নিহত

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় শ্বশুরের বটির কোপে জামাই বাবু (৩৫) মারা গেছেন। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাবুর বড় ভাই মামুন সাংবাদিকদের জানান, বাবু পেশায় একজন বাস চালক। তার বাসা যাত্রাবাড়ী পুনম সিনেমা হলের পাশে। সাত বছর আগে একই এলাকার বাবুল মিয়ার মেয়ে লাভলীর সঙ্গে বিয়ে হয় তার। বেশ কিছুদিন আগে তার স্ত্রী লাভলী রাগ করে বাপের বাড়ি চলে যায়।

রোববার দুপুরে লাভলীকে বাপের বাড়ি থেকে আনতে গেলে বাবুর সঙ্গে শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্বশুর বাবুল মিয়া তার বুকে বটি দিয়ে কোপ দেয়। এরপর গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢামেকে আনা হয়। রাতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।