× Banner
সর্বশেষ
অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩

যশোর কেন্দ্রীয় কারাগার কম্পাউন্ডে বোমা হামলা

admin
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০১৬

যশোর প্রতিনিধিঃ যশোর কেন্দ্রীয় কারাগার কম্পাউন্ডে বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা কারাগারের পশ্চিম পাশের রাস্তা থেকে একটি বোমা ছুঁড়ে মারে। বোমাটি বিস্ফোরিত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কারা সংশ্লিষ্ট সূত্র জানায়, কারাগারের পশ্চিম পাশের ব্যস্ত সড়ক জেল রোড থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা বোমাটি ছুড়ে মারে। বোমাটি কারারক্ষী ব্যারাকের ওপর দিয়ে এসে গ্যারেজের কাছে পড়ে বিস্ফোরিত হয়। বিকট শব্দে আতঙ্ক সৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার শাজাহান আহমেদ জানান, ‘আতঙ্ক বা ভীতি সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। কারাগারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

যশোর কোতয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান কারা কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে তার দাবি, ঘটনাস্থলে বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে প্রায় একই স্থান থেকে কারাগার কম্পাউন্ডে বোমা ছুড়ে মেরেছিল অজ্ঞাত দুর্বৃত্তরা। সে সময় বোমাটি কারারক্ষী বিল্লালের বাসভবনের বাথরুমের ছাদে বিস্ফোরিত হয়। তারও এক সপ্তাহ আগে কারাগারের জায়গায় অবস্থিত জনৈক কামালের দোকানে বোমা হামলা হয়েছিল। আগের দুই দফা বোমা হামলার ঘটনায় কারা জড়িত তা আজও সনাক্ত করা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..