শরীয়তপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগ। আজও পর্যন্ত বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে বাংলাদেশে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ ছাত্রলীগ। ১৫ আগষ্ট ১৯৭৫ সালে জাতির পিতাকে নির্মম ভাবে হত্যা করা হয়। সেই থেকে প্রতি বছরের আগষ্ট মাস শোকের মাস হিসেবে বাঙালি জাতি আজও পর্যন্ত গভীর শ্রদ্ধাভরে পালন করে আসছে। এছাড়াও জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রতি বছর আগষ্ট মাস ব্যাপী চলে শোকসভা ও জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী পালন।
বাংলাদেশ ছাত্রলীগ সূত্রে জানা যায়, ৩১ আগষ্ট’১৬ ছিল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মাদারীপুর জেলার কৃতি সন্তান সাইফুর রহমান সোহাগের ৩০তম জন্মদিন। ২৯ তারিখে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক ঘোষিত একটি পত্রিকার বিবৃতিতে দেখা যায়, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তার ৩০তম জন্ম বার্ষিকী শোকের মাস বিধায় সে তার জন্ম বার্ষিকী পালন করবেন না এবং তার নেতা কর্মীদেরও জন্ম বার্ষিকী পালন না করার নির্দেশ দেন। সেই সাথে ২রা সেপ্টেম্বর রাত ১২টা ১মিনিটে জন্ম দিনের কেক কাটবেন।
এদিকে এর ভিন্ন চিত্র দেখা গেলো শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রুবেল এর বাড়িতে। যেখানে আগষ্ট মাসে পুরো জাতি শোকাহত ঠিক সেই সময় ডামুড্যা উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রুবেল তার তৃতীয় বিবাহ বার্ষিকী কেক কেটে উদযাপনে ব্যস্ত। ৩০ আগষ্ট মেহেদী হাসান রুবেল তার বিবাহ বার্ষিকী পালন করে কেক কাটার কিছু মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করেন। পরবর্তীতে রাত ১০টা ৪৯ মিনিটে মেহেদী হাসান রুবেল নামে তার নিজস্ব ফেসবুক আইডিতে কিছু ছবি আপলোড করে। যেখানে লিখা হয়েছে আজ আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। শোকের মাসে সন্তান ও স্ত্রীকে সামনে রেখে বিবাহ বার্ষিকী কেক কেটে উদ্যাপন করা নিয়ে শরীয়তপুর জেলা ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে অসন্তেুাষ বিরাজ করছে। এই নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকে আবার বাংলাদেশ ছাত্রলীগ ও শরীয়তপুর জেলা ছাত্রলীগ এর কাছে শোকের মাসে ছাত্রলীগ নেতা বিবাহ বার্ষিকী পালন করে কি ভাবে? অতি তাড়াতাড়ি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
ডামুড্যা উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রুবেল বলেন, আসলে বিষয়টি পারিবারিক ভাবে হয়ে গেছে। হঠাৎ পারিবারিক ভাবে কেক কাটা হয় কোন অনুষ্ঠান করা হয়নি।
জেলা ছাত্রলীগ আহবায়ক মোঃ মহসীন মাদবর বলেন, শোকের মাসে বিবাহ বার্ষিকী পালন করে ডামুড্যা উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রুবেল একটি বড় অন্যায় করেছে। এই বিষয়টি ফেসবুকে ঝড় তুলেছে। যেখানে আমাদের কেন্দ্রীয় সভাপতি তার জন্ম বার্ষিকী শোকের মাসে পালন না করার সিদ্ধান্ত নেয়। সেখানে রুবেল কেক কেটে বিবাহ বার্ষিকী পালন করে বড় ধরনের অন্যায় করে। আমার সাথে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলাপ হয়েছে। আলাপ আলোচনার মাধ্যমে একটি সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।