ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার।
জানা যায়, ভোক্তা অধিকার লঙ্ঘন আইনে উপজেলার লাঙ্গলবাধ প্রাইভেট হাসপাতালের মালিক আব্দুর রশিদকে ২০ হাজার ও ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর মালিককে ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইজাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেনেটারী ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান মিঞা ও শৈলকুপা থানার এস,আই কামাল হোসেন।





