× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

আঞ্চলিক প্রতিনিধি

শেবাচিমের ওয়ার্ড মাস্টারসহ তিনজনের অপসারণের দাবিতে মানববন্ধন

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
অপসারণের দাবিতে মানববন্ধন

রোস্টার বাণিজ্য ও অনিয়মের মূলহোতা হিসেবে আখ্যায়িত করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ, অফিস সহায়ক রুহুল আমিন লিখন ও তরিকুল ইসলাম সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে করেছে হাসপাতালে কর্মরত অন্যান্য কর্মচারীদের আয়োজনে হাসপাতালের প্রধান গেটে এ কর্মসূচি পালন করা হয়েছে। পরে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মনিরুজ্জামানের বরাবর লিখিত আবেদন দিয়ে অভিযুক্তদের অপসারণের দাবি করেছেন কর্মচারীরা।

হাসপাতালের পরিচালকের দায়িত্বে থাকা উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, লিখিত আবেদনের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিবাদ সমাবেশে হাসপাতালের কর্মচারী রাব্বি আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাহমুদুল হাসান, নূরনবী প্রমুখ।

বিক্ষুব্ধ কর্মচারীরা বলেন, ওয়ার্ড মাস্টার রোস্টার বাণিজ্যের মাধ্যমে হাসপাতালের কর্মচারীদের কাছ থেকে মাসিক চাঁদা নিয়ে থাকে। তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় অভিযুক্তরা বাঁধা প্রদান করছেন। তাই তাদের অপসারণ জরুরি। তবে অভিযুক্তরা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..