বেনাপোল সীমান্তে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

বেনাপোল সীমান্তে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার(২৬ আগস্ট) দিবাগত রাতে  ৪৯ ব্যাটালিয়নের  বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এ আগ্নয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।
বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে দূর্বত্তরা সন্ত্রাসী কার্যকলাপের কাছে সীমান্তে আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে  সীমান্তের সাদিপুরে বিজিবি অভিযান চালালে দূর্বত্তরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এসময় ব্যাগের মধ্য থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার  আব্দুল ওয়াব বিষয়টি নিশ্চিত করে জানান,
উদ্ধারকৃত পিস্তল ও গুলি বেনাপোল পোর্টথানায় জমা প্রদান করা হবে।।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।