কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা ছাড়, আজারবাইজানের সঙ্গে বাংলাদেশের চুক্তি

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা ছাড়, আজারবাইজানের সঙ্গে বাংলাদেশের চুক্তি
কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা ছাড়, আজারবাইজানের সঙ্গে বাংলাদেশের চুক্তি

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি দিতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ।

চুক্তির আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশ ও আজারবাইজানের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা দুই দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পাবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

দুই দেশের মধ্যে এ চুক্তি কূটনৈতিক ও সরকারি দায়িত্বে থাকা পাসপোর্টধারীদের পারস্পরিক যাতায়াত আরও সহজ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।