শিশু জন্ম নিষিদ্ধ দ্বীপে ১২ বছর পর জন্ম নিলো একটি কন্যা

শিশু জন্ম নিষিদ্ধ দ্বীপে ১২ বছর পর জন্ম নিলো একটি কন্যা

ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি দ্বীপ ফার্নান্দো দে নরোনহা। সমৃদ্ধ প্রাকৃতিক জীব-বৈচিত্র্যের কারণে এই দ্বীপটি ২০০১ সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। শুধু তাই নয় বিরল উদ্ভিদ এবং জীবজন্তু সমৃদ্ধ এই দ্বীপটি একটি সংরক্ষিত অঞ্চল। তবে অবাক করা কথা হলো ১২ বছর পর এই দ্বীপে জন্ম নিলো একটি শিশু। কিন্তু কেন?

মোট তিন হাজার বাসিন্দার এই দ্বীপে সন্তান প্রসব নিষিদ্ধ থাকায় এতদিন এখানে কোন শিশুর জন্ম হয়নি। তবে হঠাৎ করেই একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ২২ বছর বয়সী এক নারী। তবে এই বিষয়ে অজ্ঞতার কারণে তিনি নিজেই জানতেনই না সে গর্ভবতী।

কিন্তু দ্বীপটিতে সন্তান প্রসব নিষিদ্ধ কেন? কারণ হলো সেখানের একটি মাত্র হাসপাতালে মায়েদের প্রজনন স্বাস্থ্য বিভাগ নেই। তাই গর্ভবতীদের দ্বীপের বাইরের কোন হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে। কোন ধরনের জটিলতা যেন তৈরি না হয় সে ভয়ে এখানে প্রসবের উপরে নিষেধাজ্ঞা রয়েছে।

এই দ্বীপটি সম্পর্কে আরেকটি তথ্য হল এটি কোনো পৌরসভা বা প্রশাসনের অধীনে নয়। যা আধুনিক বিশ্বে বিরল। তবে দ্বীপটিতে রয়েছে সুন্দর সমুদ্র সৈকত, ডলফিন, তিমি, বিরল পাখি আর কচ্ছপ সহ অনেক প্রাণী। এসব প্রাণী সংরক্ষণের জন্যেও দ্বীপটিতে জনসংখ্যা কম রাখার ব্যাপারে সরকারী নির্দেশনা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।