আগৈলঝাড়ায় বিএম কলেজ ছাত্রের আত্মহত্যা

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বিএম কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাপাচুপা গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে ও বরিশাল বিএম কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্জুন বিশ্বাস (২২) এক স্কুল ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক চলে আসছিল। এমনকি তাদের সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা হত। কয়েকদিন ধরে ওই প্রেমিকার সাথে অজুর্নের মনোমালিন্য চলছিল। একারনে প্রেমিকার উপর অভিমান করে অর্জুন মঙ্গলবার গভীর রাতে বসত ঘরের আড়ার সাথে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানান।

বাড়ির লোকজন পুলিশকে সংবাদ দিলে ওসি(তদন্ত) নকীব আকরাম হোসেন ও এসআই মিনাজুল ইসলাম বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় বুধবার একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।