ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা: দীর্ঘদিন পর আকস্মিক ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে কয়রা ও পাইকগাছা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কয়রা উপজেলায় একাধীক শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়ীঘর ও গাছপালা বিধ্বস্ত হওয়ার খবরা খবর পাওয়া গেছে। সোমবার ভোরে ঘূর্ণিঝড়ের সাথে সাথে বৃষ্টি শুরু হয় এবং সমগ্র উপজেলার উপর দিয়ে তা প্রবাহিত হয়। পরে মঙ্গলবার ও বুধবার সকালে প্রচুর বৃষ্টি পাতের কারনে কাঁচা ঘরবাড়ি ও ইটভাটার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র জানায়, প্রায় ১ ঘন্টার ঝড়ের সাথে বৃষ্টি শুরু হয়। তবে ঝড়ের পর সোমবার ও মঙ্গলবার দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।
খবর নিয়ে জানা গেছে, বামিয়া মাধ্যমিক বিদ্যালয়, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রত্যাশিত এডাস স্কুল ও আটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বায়লার হানিয়া মাদ্রাসা, বামিয়া ও মঠবাড়ী এবতেদায়ী মাদ্রাসা সহ বিভিন্ন ইউনিয়নে একাধীক শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ীঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু জানান, তার ইউনিয়নে রবিবার দিনগত রাতের শেষে আকস্মিক ঘূর্ণিঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ীঘর, ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন পর বৃষ্টির সাথে সাথে ঘূর্ণিঝড়ে অনেক হত দরিদ্র পরিবার বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ের বিষয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দূর্যোগ ব্যস্থাপনা সচিব জাফর রানা জানান, বছরের শুরুতেই আকস্মিক ঝড়ে অনেক এলাকায় ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি বলেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ীঘর ক্ষতি গ্রস্ত হয়েছে। তবে তার তালিকা পেতে আরও সময় লাগবে।


