আমেরিকায় চাকরি হারাচ্ছে উচ্চশিক্ষিত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা

আমেরিকায় চাকরি হারাচ্ছে উচ্চশিক্ষিত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা

আমেরিকায় চাকরি হারাচ্ছে উচ্চশিক্ষিত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা।  করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এজন্য গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। গত নভেম্বর থেকে দু’লাখ তথ্যপ্রযুক্তি কর্মী আমেরিকায় কাজ হারিয়েছে। সম্প্রতি যারা চাকরি থেকে ছাঁটাই হয়েছে তাদের মধ্যে, ৩০ থেকে ৪০ শতাংশই ভারতীয় কর্মী। যাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে চাকরি করছে এইচ-১বি বা এল১ ভিসায়। তাদের মধ্যে অনেকেই চাকরি করতেন গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বড় প্রতিষ্ঠানে। শর্ত মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি জোগাড় করতে না পারলে বাতিল হবে তাদের ওয়ার্কিং ভিসা। আমেরিকায় চাকরি হারাচ্ছে এনিয়ে বিপাকে ভারতীয় কর্মীরা।

জানা গেছে, যেসকল ভারতীয়রা এইচ-১বি, এল-১এ ভিসায় যারা যুক্তরাষ্ট্রে চাকরি করতে গিয়েছে, তাদের অনেকেই এখন বেকার। অন্যদিকে চাকরি হারানোর ৬০ দিনের মধ্যে নতুন চাকরি না পেলে বাতিল হবে ভিসা। ফলে উদ্বেগে কাটাচ্ছে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা। । এতে কর্মীদের পরিবার গুলোও বিপাকে পড়ছে। তাদের সন্তানদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। অনেক ভারতীয়কেই দেশে ফিরে যেতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

সাধারণত বিদেশি তথ্যপ্রযুক্তি কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলোকে অনুমোদন দেয় এইচ-১বি ভিসা। এই ভিসার মাধ্যমে মার্কিন সংস্থাগুলো চীন, ভারতের মতো দেশ থেকে প্রতি বছর প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ দেয়। এল-১এ, এল-১বি ভিসার মাধ্যমে অস্থায়ীভাবে ম্যানেজার বা অন্য শীর্ষ পদের জন্য কর্মী নিয়োগ করে এসব সংস্থা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।