শিশুদের হৃদরোগের কারণ ও করণীয়

স্বাস্থ্য ডেস্ক: অনেক শিশুরই রয়েছে হৃদরোগ। নবজাতকের জন্মগত হৃদত্রুটির মধ্যে অন্যতম হলো হৃৎপিণ্ডের ছিদ্র। সাধারণত হৃৎপিণ্ডের দুই নিলয়ের মধ্যবর্তী দেয়ালে ছিদ্র থাকলেই বাচ্চারা বেশি ঠাণ্ডা-কাশির রোগে ভুগতে পারে। আর যদি তার সঙ্গে হৃৎপিণ্ডের গঠনেও ত্রুটি দেখা যায়, তবে সেক্ষেত্রে বাচ্চার আরও কিছু বাড়তি উপসর্গ দেখা দিতে পারে। যেমন-

– অল্প পরিশ্রমেই শরীর নীলচে হয়ে যাওয়া।

– ঠাণ্ডা বা গরমে তেমন কোনো অনিয়ম ছাড়াই বারবার বুকে কফ জমে যাওয়া।

– ঘন ঘন শ্বাস নেয়া, অতিরিক্ত ঘাম হওয়া।

– ঠিকমতো দৈহিক বৃদ্ধি না হওয়া।

– বুকের ডান দিকের খাঁচার নিচের অংশে যকৃত বড় হয়ে যাওয়া।

– এই ত্রুটির সঙ্গে শরীরের অন্যান্য অংশের গঠনেও ত্রুটি দেখা দেয়া।

– রোগ জটিলতর পর্যায়ে গেলে হাতপায়ে পানি আসা।

শিশুর হৃদরোগের নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে সমষ্টিগতভাবে বিভিন্ন কারণে এসব সমস্যা তৈরি করে বলে চিকিৎসা বিজ্ঞানীরা ধারণা করে থাকেন। যেমন-

– মায়ের বয়স ৩৫ বছরের বেশি হলে।

– ঋতুচক্রের শেষ দিকের ডিম্বাণু নিষিক্ত হলে।

– মায়ের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগ থাকলে।

– অপেক্ষাকৃত উঁচু এবং পাহাড়ি এলাকায় যারা বসবাস করে।

– গর্ভাবস্থায় রুবেলা, মাম্পস, হাম, জলবসন্ত, টকসোপ্লাজমোসিস জাতীয় ভাইরাসজনিত রোগে শিশু আক্রান্ত হলে।

– গর্ভবতী মা স্টেরয়েড, খিঁচুনির ওষুধ, থ্যালিডোমাইড ইত্যাদি ওষুধ সেবন করলে।

– শতকরা আট ভাগ ক্ষেত্রে বংশগত কারণে হয়ে থাকে।

করণীয়

সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করতে বাবা-মাকে সুনির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে দুই নিলয়ের মধ্যবর্তী দেয়ালের ছিদ্র ৩০ থেকে ৪০ ভাগ এমনিই সেরে ওঠে। সর্দি-কাশি হলে নিয়মিত চিকিৎসা করাতে হবে। কিন্তু বড় ধরনের কোনো সমস্যা দেখা দিলে বা শিশুর দৈহিক বৃদ্ধি ব্যাহত হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। চিকিৎসার প্রয়োজনে বেলুন ভালভোপ্লাস্টি ডিভাইস থেকে শুরু করে ওপেনহার্ট অপারেশন পর্যন্ত করতে হতে পারে। তবে হৃৎপিণ্ডের প্রায় দুই-তৃতীয়াংশ জন্মগত ত্রুটি অপারেশন করে সারিয়ে তোলা সম্ভব। বাংলাদেশে এনআইসিভিডি, শেরে বাংলানগরে শিশু বিভাগে এ ধরনের শিশুর চিকিৎসা হয়ে থাকে। এছাড়া বেসরকারিভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বিএসএমএমইউ, আর্মড ফোর্স মিলিটারি হাসপাতালেও সফলভাবে শিশুদের হৃদরোগের ত্রুটির চিকিৎসা করা হয়ে থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।