× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক

শিল্পকলার সহযোগীতায় নাট্যাধারের নাটক ‘আমাদের ৭১’ প্রদর্শিত

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
শিল্পকলার সহযোগীতায় নাট্যাধারের নাটক ‘আমাদের ৭১’ প্রদর্শিত

নাট্যাধার প্রযোজনা ‘আমাদের ৭১’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে চট্টগাম সিটির পাহাড়তলীর শেখ রাসেল শিশুপার্ক মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সারা দেশের ৩৫০টি নাট্যদলের পরিবেশনায় ‘স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক’ প্রকল্পের আওতায় নাটকটি নির্মিত হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শারমিন সুলতানা রাশা রচিত ও নির্দেশিত খোলা নাটক ‘আমাদের ৭১’ এর প্রদর্শনীর আগে দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যভূমি।

মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘আমাদের ৭১’ নাটকটির প্রযোজনা উপদেষ্টা নাট্যজন অশোক বড়ুয়া, প্রযোজনা অধিকর্তা হলেন নাট্যাধার সমন্বয়ক নাট্য সংগঠক মাশরুজ্জামান মুকুট ও আবহ প্রক্ষেপক কাওসার মজুমদার। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা কামাল যাত্রা, বাহাউদ্দিন মিরান, আবুল হাসেম খান, জসিম উদ্দিন আহমেদ, তাসলিমা আক্তার মুক্তা, রবিউল হক সাফওয়ান, শাকিল মুরাদ, শান্তা ভট্টাচার্য, সানজানা হক সুমনা, তানিয়া আক্তার প্রমুখ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পটিয়ার সুচক্রদন্ডী প্রাথমিক বিদ্যালয় মাঠে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..