আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

আজ  “বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস”।  সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্টিত হবে।

২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সে অনুযায়ী আজ ৫ম বারের মতো পালিত হচ্ছে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস-২০২১’।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আজ বিকেল সাড়ে ৩টার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবভন থেকে ভিডিও কনফারেন্সে উপস্থিতি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।