বিমানের সিটের নিচ থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার

বিমানের সিটের নিচ থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন । শনিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম আসার পর তল্লাশি করা হয়, সিটের নিচ থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এসব বারের ওজন প্রায় ১০ কেজি; যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।