× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষায় শৃঙ্খলা চান পরিকল্পনা প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
শিক্ষায় শৃঙ্খলা চান পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিশ্ব র‌্যাংকিংয়ে দেশের কোনো বিশ্ববিদ্যালয় ৫০০ এর মধ্যে না থাকা বেদনাদায়ক। এজন্য শিক্ষা ব্যবস্থাপনায় শৃঙ্খলা চান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

তিনি বলেন, বিশ্ব র‌্যাংকিংয়ে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০০ এর মধ্যে না থাকা অত্যন্ত বেদনাদায়ক। দেশ পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে, সব সূচকে উন্নতি করছে। কিন্তু লেখাপড়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে ব্যর্থ হচ্ছি। শিক্ষা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা দরকার। শিক্ষা ও গবেষণা হতে হবে ফল নির্ভর।

মঙ্গলবার (৫ জুলাই) ইউজিসি আয়োজিত ‘এক্সপ্লোরিং দ্যা পটেনশিয়াল অব সিউইডস ফর প্রমোটিং দ্যা ব্লু ইকোনমি অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সমুদ্র সম্পদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পৃথক মন্ত্রণালয় গঠনেরও পরামর্শ দিয়েছেন। এ মন্ত্রণালয়ের নাম ‘মিনিস্ট্রি অব সি-রিসোর্সেস’ হতে পারে বলেও মত তার।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর ঘিরে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে। এর আর্থ-সামাজিক ও কূটনৈতিক গুরুত্ব রয়েছে। দেশের সমুদ্র সম্পদের সমন্বয় সাধন, পূর্ণ মনোযোগ দেওয়া বা সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে স্বয়ংসম্পূর্ণ একটি মন্ত্রণালয় স্থাপন প্রয়োজন। এ মন্ত্রণালয়ের নাম  ‘মিনিস্ট্রি অব সি-রিসোর্সেস’ হতে পারে।

ড. শামসুল আলম বলেন, দেশের সমুদ্রসীমায় কী পরিমাণ প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদ রয়েছে সেটি সুনির্দিষ্ট এবং এ কাজে গবেষণা পরিচালনা করা প্রয়োজন। সিউইডস মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে, পুষ্টির যোগানও দেবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেন, বিশাল সমুদ্র অর্থনীতির বিপুল সম্ভাবনা কাজে লাগাতে হবে। সিউইডসসহ সমুদ্র সম্পদের বিভিন্ন বিষয়ে গবেষণা প্রকল্পের বাস্তবতা ও প্রয়োজনীয়তার নিরিখে যথাযথ অর্থায়ন করা হবে।

সভাপতির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘সমুদ্র বিজয়’ বাংলাদেশের জন্য একটি বড় অর্জন; কিন্তু সমুদ্র অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে না পারলে বিজয়ের অর্জন দেশের অর্থনৈতিক উন্নয়নে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারবে না।

কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বিশ্বের অনেক দেশে সি উইড পুষ্টিসমৃদ্ধ খাবার হিসেবে অত্যন্ত জনপ্রিয়। বিশাল সমুদ্রের উপকূলে মানুষের জন্য বিকল্প আয়ের উৎস হতে পারে সামুদ্রিক শৈবাল চাষ।

সেমিনারে সচিব ড. ফেরদৌস জামান এবং রিসার্চ সাপোর্ট ও পাবলিকেশন ডিভিশনের পরিচালক মো. কামাল হোসেন বক্তব্য প্রদান করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আফজাল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..