নৌকা বিজয়ের লক্ষে মেগচামী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

নৌকা বিজয়ের লক্ষে মেগচামী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

আগামী ২৭ শে জুলাই-২০২২ মেগচামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী খাঁনকে আবার বিজয় করার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন আওয়ামী লীগের অয়োজনে মেগচামী আখ সেন্টার মাঠ প্রাঙ্গনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয় করার জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে সভাপতি, সাধারন সম্পাদক, সদস্য, সম্পাদক এবং সদস্যদের নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম মৃধা’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষ কুমার সরকার এর সঞ্চালনায় মঙ্গলবার এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক মোঃ অহিদুজ্জামান বাবলু মিয়া প্রমুখ। ইউনিয়ন থেকে ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্রনাথ মজুমদার, সহ-সভাপতি মোঃ বুলবুল খা*ন, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আঃ হালিম মাস্টার , মোঃ তারেক শেখ, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সদস্য মোঃ ইউনুচ আলী শেখ।

ইউনিয়ন যুবলীগের সভাপতি রঞ্জন বিশ^াস, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ওবায়দুর রহমান প্রমুখ। ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ আঃ ছাত্তার সর্দার,২নং ওয়ার্ডের সভাপতি বিজন চক্রবতী ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ আঃ হানেফ ৪নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আলেফ শিকদার, ৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ আঃ ওহাব মোল্যা, ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলমগীর হোসেন ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক পংকজ মন্ডল, ৮নং ওয়ার্ডের সভাপতি মিহির সরকার ,৯নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি বিমল কুমার দাস।

সবশেষে স্বতন্ত্র প্রার্থীর চেয়ে নৌকা প্রতিক হাসান এর পাল্লা ভারী এবং নৌকা বিজয় হবেই। বর্ধিত সভায় বক্তব্যে বর্তমান চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়নের সহ-সভাপতি মোঃ হাসান আলী খাঁন বলেন আপনারা আমাকে দোয়া ও ভোট দিবেন আমি অবশ্যই আপনাদের ভোটে বিজয়ী হয়ে ইউনিয়নকে আরও উন্নত ও গতিশীল করার লক্ষে আপনাদের পাশে থেকে সবাইকে নিয়ে কাজ করবো, ।

সবার বক্তব্য শুনে উপজেলা আওয়ামী লীগের যুগ্নঃ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন, আগামী ২৭শে জুলাই ইউনিয়ন পরিষদ-নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন যারা দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাতি মোঃ আঃ সালাম মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ আলিউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এম .এম. বাবুল আক্তার, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক রাজা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহ ফারুক, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য সহকারী অধ্যাপক দেব প্রসাদ রায় সহ উপজেলা থেকে রইচ, নান্নু, সৈয়দ ডনি সহ উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গ নেতাকর্মীবৃন্দ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।