× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

শার্শা ও বেনাপোলে শিশু ধর্ষনের অভিযোগে গ্রেফতার ২

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
শার্শার গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

মোঃমাসুদুর রহমান শেখ বেনাপোলঃবেনাপোল (যশোর): যশোরের শার্শা ও বেনাপোলে একটি শিশু ধর্ষণ ও আর একটি শিশু ধর্ষন চেষ্টার  অভিযোগে এক ট্রাকের হেলপার  ও এক মাওলানাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ জানুয়ারি) রাতে নির্যাতিত শিশুর অবিভাবকেরা বাদী হয়ে  মামলা করে পুলিশ তাদের গ্রেফতার করে ।
গ্রেফতার কৃতরা হলেন, যশোরের শার্শার রামপুর গ্রামের শাহাজান আলীর ছেলে সাগর হোসেন (১৫), বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের মাওলানা আবুল হোসেনের ছেলে মাদ্রাসার মাওলানা সালমান ফার্সি (২৬)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম জানান, শিশুটিকে একা পেয়ে প্রতিবেশি ট্রাকের হেলপার  শিশুটিকে ধর্ষন চেষ্টা করে।  এসময় সে চিৎকার করলে প্রতিবেশি এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুর বাবা অভিযোগ করলে অভিযুক্ত সাগরকে গ্রেফতার করা হয়। ২৫ জানুয়ারি  সকালে তাকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এদিকে বেনাপোলের ভবারবেড় গ্রামের  শিশু ধর্ষনের ঘটনায় বাবা জানান, তার মেয়ে সকাল ১০ টার সময় ভবেড়বেড় দারুস সালাম কওমি  মাদ্রাসায় পড়তে যায়। দুপুরে শিশুটি মাদ্রাসা থেকে রক্তাক্ত অবস্থা বাড়িতে এসে কান্না কাটি করতে থাকে। তখন তার মেয়েকে দেখে শারীরিক ভাবে অসুস্থ বলে মনে হলে তাকে জিজ্ঞেস করলে সে ঘটনাটি জানায়। তারা তার মেয়েকে সাথে নিয়ে থানায় অভিযোগ করে। পরে পুলিশ মাদ্রাসার চার শিক্ষক জিজ্ঞেসা বাদের জন্য থানায় নিয়ে আসে। এসময় চার জনের ছবি শিশুটিকে দেখালে এদের মধ্যে সালমান ফার্সি নামে একজনকে অভিযুক্ত বলে সনাক্ত করে। এসময় পুলিশ সালমাকে গ্রেফতার করে বাকি তিন জনকে ছেড়ে দেয়।
বেনাপোল পোট থানার (ওসি তদন্ত) রাসেল সারোয়ার জানায়, শিশুটিকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..