নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু

নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের করোন মৃত্যু হয়েছে। ১৭ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সুনাম উদ্দিন বোরো ধান কাটার উদ্দেশ্যে মমিনা হাওড়ে যান। ধান কাটার একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি শুরু হয়।
এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে আশপাশে থাকা অন্য কৃষকরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোরো মৌসুমে ধান ঘরে তোলার ব্যস্ত সময়ে এমন আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর ভিড় লক্ষ্য করা গেছে।
পরিবারের সদস্যরা জানান, ফসল ঘরে তোলার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। গ্রামের সবাই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।