× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ACP
হালনাগাদ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জুলাই আন্দোলনকে ঘিরে আওয়ামীলীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীদের মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সরকার ‘নিষিদ্ধঘোষিত’ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও যুবলীগ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেন সিএমপি পাঁচলাইশ।

জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুয়াইশ অক্সিজেন সড়কের অনন্যা আবাসিক এলাকা ও কুয়াইশ রোড সংলগ্ন এভারকেয়ার হাসপাতাল এলাকার আশপাশে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন। পরবর্তীতে তারা সম্মিলিতভাবে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন সড়ক থেকে শুরু হয়ে কুয়াইশ রোডের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান প্রদান করতে দেখা যায়। রাতে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনপ্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীদের একটি অংশের মাথায় লাল টুপি পরিহিত অবস্থায় ছিল। যা অতীতে চট্টগ্রামের সাবেক সিটি করপোরেশনের মেয়র প্রয়াত এ বি

এম মহিউদ্দীন চৌধুরীর অনুসারীদের মধ্যে একটি পরিচিত প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। বর্তমান প্রেক্ষাপটে সেই
প্রতীকের পুনঃপ্রকাশ ঘটনাটিকে নতুন মাত্রায় আলোচনায় নিয়ে এসেছে। জানা যায়, মহিউদ্দীন চৌধুরীর সক্রিয় রাজনৈতিক সময়কালে বিভিন্ন সভা-সমাবেশে তার অনুসারীরা এই লাল টুপির ব্যবহার করতেন।

মিছিলে বহন করা ব্যানারসমূহে দলীয় নেতাদের ছবি এবং সংশ্লিষ্ট দাবি-দাওয়ার বার্তা প্রদর্শিত হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মিছিলে শতাধিক তরুণ অংশগ্রহণ করেন, যাদের অধিকাংশের বয়সসীমা আনুমানিক ২২ থেকে ৩০ বছরের মধ্যে। হঠাৎ করে এ ধরনের কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক তরুণের অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে। এছাড়া মিছিলে প্রদর্শিত ব্যানারে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য নুরুল আজিম রনির ছবি লক্ষ্য করা যায়।

এ বিষয়ে রনি সহ আওয়ামী লীগের একাধিক নেতার সাথে যোগাযোগ করেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নূরুল আজিম রনির পোস্টকৃত মন্তব্যে তিনি লিখেন, ‘বীর চট্টলার লালটুপির মিছিল। বাংলাদেশ আওয়ামীলীগের উপর অবৈধ নিষেধাজ্ঞার প্রতিবাদে এবং দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবীতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও যুবলীগের মিছিল।’

পোস্টকৃত ঐ ভিডিওতে বিক্ষোভকারীদের স্লোগানে শোনা যায়, ‘আওয়ামিলীগের নিষিদ্ধ, মানি না, মানবো না। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি মূলত চাদগাঁও ও বায়েজিদ থানার সীমান্তবর্তী এলাকায় সংঘটিত হয়েছে। তবে দুই থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, এটি তাদের সীমারেখার আওতায় পড়েনি।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘বিক্ষোভরত মিছিলের অবস্থান ও অংশগ্রহণকারীরা আমার এলাকার আওতায় পড়েনি। এটি পাঁচলাইশে মধ্যে পড়েছে।’ চাঁদগাঁও থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ‘বিক্ষোভের ঘটনার কথা শোনার পর আমাদের টিমকে এভারকেয়ার হাসপাতাল এলাকার ঘটনাস্থলে পাটিয়েছিলাম। আমাদের টিম নিশ্চিত করেন, এটি আমাদের প্রশাসনিক সীমারেখার আওতায় না। এটি মূলত বায়েজিদ, হাটহাজারি, চান্দগাঁওয়ের সীমারেখার মধ্যে হলেও প্রশাসনিক আওতায় না পড়ায় আমরা কিছু করতে পারছি না।’

এদিকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘বিক্ষোভরত মিছিলের ভিডিওটি সামনে আসার
পর শুক্রবার রাতে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে জড়িত দুই ছাত্রলীগ ও এক যুবলীগের সদস্যকে আটক করা হয়। পরবর্তী তাদেরকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।’ আইনগত প্রেক্ষাপটে জানা যায়, ‘সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’ এর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকা-ের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংসদীয় একটি বিশেষ কমিটি এই অধ্যাদেশ সংশোধনসহ আইনে রূপান্তরের সুপারিশ করেছে। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গত ১৩ মার্চ উত্থাপন করা হয়। পরবর্তীতে সেগুলোর যাচাই-বাছাইয়ের জন্য ১৪ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সংসদে পাস না হলে কোনো অধ্যাদেশ ৩০ দিনের মধ্যে কার্যকারিতা হারায়। আইন প্রণয়ন ট্র‍্যাকিং, সরকার গঠনের পূর্বে বিএনপি নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরোধিতা করলেও, বর্তমান পরিস্থিতিতে উক্ত অধ্যাদেশকে

আইনে রূপ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। ফলে নির্বাহী আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিশেষ কমিটি ইতোমধ্যে ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিত রেখে আইনে রূপান্তরের সুপারিশ করেছে এবং ১৫টি অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে উত্থাপনের প্রস্তাব প্রদান করেছে। এর মধ্যে ২০২৫ সালের ১১ মে জারিকৃত ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ’ অন্যতম।

উক্ত অধ্যাদেশের মাধ্যমে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের কয়েকটি ধারা সংশোধন করে বাংলাদেশ আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনের আওতায় পূর্বে বাংলাদেশ ছাত্রলীগকেও নিষিদ্ধ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..