মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি 

মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি 

মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটেছে। ডাকাতদের আঘাতে আহত হয়েছেন একজন। শনিবার ভোররাতে সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ভোররাতে একদল মুখোখধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে বেধে অস্ত্রের মুখে জিমি করে। এরপর প্রথমে সেখানকার নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে ডাকাতরা।

পাশের আরও ৫টি দোকানে লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্ধুকও নিয়ে যায় ডাকাতচক্র। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, স্বর্ণের দোকানের মালামাল খোয়া যাবার ঘটনা খতিয়ে রাখা হচ্ছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।