শার্শায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় ১০০ পিস ইয়াবাসহ আনারুল ইসলাম ওরফে বাবা আনার(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। বাগআঁচড়া সাতমাইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনারুল ইসলাম শার্শার সেতাই গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে।

পুলিশ জানায় ইয়াবা বিক্রির জন্য বাবা আনার সাতমাইল বাজারে অবস্থান করছিল। এ সময় শার্শা থানার এস আই সমীর কুমার,ও এ,এস আই,ছিদ্দিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে আনারুলকে আটক করে। পরে তার হাতে থাকা একটি ব্যাগ থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত(ওসি)এম মশিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।