× Banner
সর্বশেষ

শার্শা’র গোগা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ মে, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোল, বেনাপোল : শার্শা উপজেলার গোগা ইউনয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় গোগা ইউনিয়ন পরিষদের হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়।

গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উম্মুক্ত বাজেট পাঠ করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল হামিদ। এসময় বাজেট ঘোষণার কপি উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে পরিষদের নিজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে ব্যাপক উদ্যোগ ও উন্নয়নমূলক কাজের দিকে লক্ষ রেখে ২ কোটি ৪০ লক্ষ ১ হাজার ৫’শ টাকার বাজেট ঘোষণা করা হয়। এসময় এলাকার সুযোগবঞ্চিত মানুষের কল্যাণের কথা চিন্তা করে একটি এ্যাম্বুলেন্স ক্রয়ের সিদ্ধান্ত ব্যক্ত করেন চেয়ারম্যান আব্দুর রশিদ। যা উপস্থিত সকলকে খুশি করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোগা ইউনাইটেড কলেজের প্রিন্সিপাল কাজল রহমান, হাইস্কুলের প্রধাণ শিক্ষক মুনছুর আলী, গোগা ইউনিয়ন পরিষদের মেম্বর নেছার আলী, তবিবুর রহমান, বাবুল হোসেন, মনিরুজ্জামান, মিজানুর রহমান, শামসুজ্জামান বুলু, ফারুখ হোসেন, আব্দুস সালাম, কামরুল ইসলাম, রেহানা খাতুন, মাছুরা খাতুন, সাবিনা ইয়াসমিন লিলি, গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রহমত আলী, যুবলীগের সভাপতি আসাদুজ্জামান কাজল, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সকল ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সূধী সমাজের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..