শার্শায় এসএসসি ২০২৬ পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ (A+) শীর্ষে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়

শার্শায় এসএসসি ২০২৬ পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ (A+) শীর্ষে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়
জিপিএ-৫ (A+) শীর্ষে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়
যশোর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
শার্শা উপজেলার ৩৫টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর মোট ২,৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২,২৬১ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১,৫০২ জন। জেলা ও উপজেলার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৫.৩০%। সব মিলিয়ে এ উপজেলা থেকে জিপিএ-৫ (A+) পেয়েছে ১২৬ জন শিক্ষার্থী।
শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শতকরা পাসের হার ও ভালো ফলাফলের দিক দিয়ে এ উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে বুরুজ বাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১২২ জনই অংশ নিয়ে ১১০ জন উত্তীর্ণ হয় এবং সর্বোচ্চ পাসের হার ৯০.১৬% অর্জন করে; একই সাথে ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
দ্বিতীয় স্থান অধিকার করেছে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়। ১৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৮ জন অংশ নিয়ে ১৫২ জন পাস করে, যার পাসের হার ৮০.৮৫% এবং উপজেলার সর্বোচ্চ ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
তৃতীয় স্থান লাভ করেছে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। মোট ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ জনই অংশ নিয়ে ৬৩ জন পাস করেছে, পাসের হার ৭৬.৮২% (জিপিএ-৫ ৮টি)।
উপজেলার অন্যান্য বিদ্যালয়গুলোর মধ্যেও ফলাফলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে:
বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়: ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৯ জন অংশ নিয়ে ৯৬ জন উত্তীর্ণ হয়েছে (পাসের হার ৭৪.৪১%, জিপিএ-৫ ১১টি)।
বারপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়: ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন অংশ নিয়ে ৩৭ জন পাস করেছে (পাসের হার ৭৪.০০%, জিপিএ-৫ ৫টি)।
বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ: ১১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৯ জন অংশ নিয়ে ৮০ জন পাস করেছে (পাসের হার ৭২.০০%, জিপিএ-৫ ৯টি)।
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়: ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪১ জন অংশ নিয়ে ১৬১ জন পাস করেছে (পাসের হার ৬৬.৩৮%, জিপিএ-৫ ৯টি)।
পুটখালী মাধ্যমিক বিদ্যালয়: ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬ জন অংশ নিয়ে ৬৬ জন পাস করেছে (পাসের হার ৬৮.৭৫%, জিপিএ-৫ ৮টি)।
ডি.এস.টি মাধ্যমিক বিদ্যালয়: ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬ জন অংশ নিয়ে ৪৭ জন পাস করেছে (পাসের হার ৫৪.০২%, জিপিএ-৫ ৭টি)।
বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়: ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৮ জন অংশ নিয়ে ৬৫ জন পাস করেছে (পাসের হার ৬০.১৯%, জিপিএ-৫ ৬টি)।
লক্ষণপুর স্কুল এন্ড কলেজ: ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন অংশ নিয়ে ৩৪ জন পাস করেছে (পাসের হার ৬১.৮২%, জিপিএ-৫ ৩টি)।
বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়: ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন অংশ নিয়ে ৩৬ জন পাস করেছে (পাসের হার ৭০.৫৯%, জিপিএ-৫ ৪টি)।
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়: ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯১ জন অংশ নিয়ে ৬১ জন পাস করেছে (পাসের হার ৬৭.০৩%, জিপিএ-৫ ৩টি)।
পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়: ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন অংশ নিয়ে ৩৬ জন পাস করেছে (পাসের হার ৫৫.৩৮%, জিপিএ-৫ ৩টি)।
চালিতাবাড়িয়া আর.ডি. বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়: ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জন অংশ নিয়ে ২৭ জন পাস করেছে (পাসের হার ৬৯.২৩%, জিপিএ-৫ ২টি)।
কুদলার হাট মাধ্যমিক বিদ্যালয়: ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জন অংশ নিয়ে ৩৫ জন পাস করেছে (পাসের হার ৬০.৩৪%, জিপিএ-৫ ২টি)।
সাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়: ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন অংশ নিয়ে ২৮ জন পাস করেছে (পাসের হার ৬২.২২%, জিপিএ-৫ ২টি)।
ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়: ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন অংশ নিয়ে ২৬ জন পাস করেছে (পাসের হার ৪৪.০৬%, জিপিএ-৫ ২টি)।
নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়: ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন অংশ নিয়ে ৩৮ জন পাস করেছে (পাসের হার ৭৪.৫১%, জিপিএ-৫ ১টি)।
টি.আর.এস মাধ্যমিক বিদ্যালয়: ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন অংশ নিয়ে ৩২ জন পাস করেছে (পাসের হার ৭৪.৪২%)।
শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়: ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন অংশ নিয়ে ৪৪ জন পাস করেছে (পাসের হার ৯১.৬৭%, জিপিএ-৫ ৩টি)।
গাতীপাড়া মাধ্যমিক বিদ্যালয়: ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন অংশ নিয়ে ২২ জন পাস করেছে (পাসের হার ৬২.৮৫%, জিপিএ-৫ ১টি)।
কায়বা বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়: ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন অংশ নিয়ে ৯ জন পাস করেছে (পাসের হার ৫৬.২৫%)।
বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়: ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন অংশ নিয়ে ২৩ জন পাস করেছে (পাসের হার ৬১.৭১%)।
বাহাদুরপুর সোনামুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়: ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন অংশ নিয়ে ২১ জন পাস করেছে (পাসের হার ৬১.৭৬%)।
গোগা কালিয়ানী মাধ্যমিক বিদ্যালয়: ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ জন অংশ নিয়ে ৪৩ জন পাস করেছে (পাসের হার ৫১.৮১%, জিপিএ-৫ ১টি)।
সেতাই এ.সি.আই.ইউ. মাধ্যমিক বিদ্যালয়: ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন অংশ নিয়ে ২২ জন পাস করেছে (পাসের হার ৫২.৩৮%)।
কেরালখালী পাড়িয়ারঘোপ মাধ্যমিক বিদ্যালয়: ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জন অংশ নিয়ে ১২ জন পাস করেছে (পাসের হার ৪৪.৪৪%)।
পাকশিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়: ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন অংশ নিয়ে ৪ জন পাস করেছে (পাসের হার ৪৪.৪৪%)।
শিকারপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়: ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন অংশ নিয়ে ১৪ জন পাস করেছে (পাসের হার ৪৩.৭৫%)।
উলাশী মাধ্যমিক বিদ্যালয়: ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন অংশ নিয়ে ১৭ জন পাস করেছে (পাসের হার ৩৫.৪২%, জিপিএ-৫ ১টি)।
গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়: ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন অংশ নিয়ে ১৪ জন পাস করেছে (পাসের হার ৩৩.৩৩%)।
ইউনাইটেড আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়: ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন অংশ নিয়ে ৬ জন পাস করেছে (পাসের হার ৭৫.০০%)।
সাড়াতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়: ৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি (পাসের হার ০.০০%)।
মুক্তিযোদ্ধা জি কে জি এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়: কোনো পরীক্ষার্থী ছিল না।
ফলাফলের এই তথ্য নিশ্চিত করেছেন শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) এস.এম. সুলতান মাহমুদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।