লিবিয়ায় বাংলাদেশি নার্সকে ধর্ষণ ও হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: এক বাংলাদেশি নার্সকে গণধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে লিবিয়ার বেনগাজিতে। বুধবার তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়ার সংবাদমাধ্যম লিবিয়া অবজারভার শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হত্যাকাণ্ডের শিকার ওই বাংলাদেশি নারীর নাম প্রকাশ করা হয়নি। তিনি বেনগাজির তাবাল্লিনো জেলার একটি ফ্ল্যাটে থাকতেন। লিবিয়ার রেডক্রিসেন্ট পরিচালিত ইবনে সিনা পলিক্লিনিক নামে একটি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি।

সূত্রের বরাত দিয়ে লিবিয়া অবজারভার জানিয়েছে, বুধবার ওই নারী তার কর্মস্থলে যাননি। মোবাইল ফোন বন্ধ পেয়ে উদ্বিগ্ন সহকর্মীরা বিকেলে তার বাড়িতে যায়। বাসায় প্রবেশের পর তারা ওই নারীর মৃতদেহ দেখতে পায়।

এ ঘটনায় বেনগাজি পুলিশের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে তারা জানিয়েছে, দুর্বৃত্তরা ওই নারীকে প্রথমে গণধর্ষণ করে। পরে তাকে ছুরিকাঘাতে হত্যার পর ঘরে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।

এ ব্যাপারে ইবনে সিনা পলিক্লিনিক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।