× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক

লিও মেসি সঙ্গে অচেনা মায়মি পরিচিতি পেয়েছে বিশ্ব জুড়ে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
লিও মেসি সঙ্গে অচেনা মায়মি পরিচিতি পেয়েছে বিশ্ব জুড়ে

অবশেষে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। নতুন চুক্তিতে বেতন কতটুকু বেড়েছে তা নিশ্চিত করেনি কেউ। দু’পক্ষ চুক্তি বাড়ানো নিয়ে আগেই ইতিবাচক সাড়া দিয়েছিল। এবার যা পেলো তার আনুষ্ঠানিক রূপ। নতুন করে দুই বছরের জন্য মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিও। হেরন্সের জার্সিতে তাকে ফ্লোরিডায় দেখা যাবে ২০২৮ সাল পর্যন্ত।

লিওনেল মেসি ফ্লোরিডায় আসার পর বদলে গেছে ইন্টার মায়ামি, বদলে গেছে মেজর লিগ সকার। ব্র্যান্ড ভ্যালু বেড়েছে লিগের। অচেনা মায়মি পরিচিতি পেয়েছে বিশ্ব জুড়ে। যার কাঁধে ভর করে এত অর্জন তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করে আসছিল ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে পাওয়া গেল তার নিশ্চয়তা।

চলতি মৌসুম শেষেই লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার কথা ছিল ইন্টার মায়ামির। সেটা এখন লম্বা হয়েছে ২০২৮ সাল পর্যন্ত। নতুন করে আরও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

মায়ামির সঙ্গে চুক্তি বাড়িয়ে অবশ্য খুশি মেসি। তিনি বলেন, ‘সত্যি কথা হলো এখানে থাকতে পেরে সত্যিই আমি খুশি। যখন আমি এখানে শুরু করেছিলাম, আমি স্পষ্ট ভাষায় বলেছি, এই স্টেডিয়ামে খেলা এটা আমার জন্য স্বপ্নের মতো। এখনো বলবো অনুভূতিটা ঠিক আগের মতোই আছে। আমাদের নতুন একটা স্টেডিয়াম হতে চলেছে। সমর্থকরা সেখানে বসে খেলা দেখবে এটা সত্যই আমাকে রোমাঞ্চিত করে তোলে।’

মায়ামিতে চুক্তিবদ্ধ হয়েই ক্লাবকে লিগস কাপ উপহার দেন মেসি। গেল বছর তার অসাধারণ নৈপুণ্যে হেরন্স জয় করে সাপোর্টার্স শিল্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে রয়েছেন লিও। হয়েছেন লিগের সর্বোচ্চ স্কোরার। তাকে ধরে রাখার পেছনে পারফরম্যান্স তো আছেই, তাছাড়া সামনের বছর নতুন স্টেডিয়াম উদ্বোধন করবে ইন্টার মায়মি। সেটা মেসির মাধ্যমেই করার পরিকল্পনা তাদের।

আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি নিয়ে মায়ামির সহ-স্বত্বাধিকারী ডেভিড বেকহ্যাম বলেন, ‘মেসির মতো অন্য কেউ নেই যে তাকে আমরা নিয়ে আসব। আমরা যখন তাকে সাইন করেছিলাম এটা ছিলো অসাধারণ কিছু। সে এখনো আগের মতোই প্রতিজ্ঞাবদ্ধ। সে সব সময়ই জিততে চায়।

লিও মেসি এমএলএসে আসার পর তারকা খেলোয়াড়ের আনাগোনা বেড়েছে আমেরিকায়। মায়ামিতেও যুক্ত হয়েছেন সুয়ারেজ, জর্ডি আলবা, বুসকেটস থেকে শুরু করে রদ্রিগো ডে পল। তবে তাদের কয়েকজনের চুক্তি নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি ইন্টার মায়ামি।


এ ক্যটাগরির আরো খবর..